ডেস্ক রিপোর্ট

১২ জুন ২০২২, ১২:১৪ পূর্বাহ্ণ

ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন ও লাইসেন্সের দাবি সংগ্রাম পরিষদের

আপডেট টাইম : জুন ১২, ২০২২ ১২:১৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করার দাবিতে সংগ্রাম পরিষদের আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে আছে আগামী ১৬ জুন বিআরটিএ চেয়ারম্যান ও ৫ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

আজ শনিবার (১১ জুন) সেগুবাগিচাস্থ ভ্যানগার্ড মিলয়াতনে সকাল ১১টায় অনুষ্ঠিত রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ঢাকা অঞ্চলের এক প্রতিনিধি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী ইমরান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় নেতা রাহাত আহামেদ, ঢাকার বিভিন্ন থানার প্রতিনিধি জালাল হোসেন, নাকিব উদ্দিন শিকদার, সেকান্দার আলী, সানোয়ার আশরাফুল ইসলাম, কাজী মোঃ ইউনুছ, লিটন মোল্লা, রোখশানা আাফরোজ আাশা, উজির আলী, মোঃ হোসেন, আল আমিন, হাসান মিয়া।

প্রতিনিধি সভায় বক্তাগণ বলেন, নানা বাঁধা, হামলা-মামলা, জেল-জুলুম, ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে সর্বশেষ হাইকোর্ট এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলের আদেশ প্রদান করেছে। সংগ্রাম পরিষদ গত ১০ বছর যাবৎ নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ ৬ দফা দাবিতে আন্দোলন পরিচালনা করে আসছে। হাইকোর্টের আাদেশ বাতিল হওয়ায় ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন এর চলাচলের জন্য সরকার প্রস্তাবিত খসড়া “থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১”র দ্রুত চূড়ান্ত ও কার্যকর করতে আর কোন আইনগত বাঁধা নেই।

বক্তাগণ আরোও বলেন, ঢাকাসহ সারাদেশে অবৈধ কার্ড ব্যবসায়ী ও অসাধু পুলিশ মিলে সুপ্রিম কোর্ট এর রায় আসার পরও বিভিন্ন সড়কে ও অলি-গলি থেকে ইজিবাইক, রিকশাসহ ব্যটারিচালিত যানবাহন আটক, ডাম্পিং, রেকারিং এর নামে চালক-মালিকদের কাছ থকে অবৈধভাবে অর্থ আদায়সহ নানা হয়রানি করছে। বক্তাগণ অবিলম্বে হয়রানি বন্ধ করে ৫০ লাখ চলক, মালিক, মেকানিক, গ্যারেজ মালিক ও তাদের উপর নির্ভরশীল প্রায় তিন কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংগ্রাম পরিষদের সংশোধন প্রস্তাব গ্রহণ করে ‘থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১’র আলোকে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার দ্রুত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করাসহ সংগ্রাম পরিষদ ঘোষিত ৬ দফা দাবি মেনে নেওয়ার আাহ্বান জানান এবং উপরোক্ত দাবিতে দেশব্যাপী নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করা হয়।

১২ জুন থেকে ১০ জুলাই দেশব্যাপী সাংঠনিক মাসে সংগ্রাম পরিষদের সদস্য সংগ্রহ ও ৬ দফার সমর্থনে স্বাক্ষর সংগ্রহ, কমিটি গঠন, ১৬ জুন বিআরটিএ চেয়ারম্যান বরাবর ও ৫ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

শেয়ার করুন