ডেস্ক রিপোর্ট

২৫ অক্টোবর ২০২২, ৪:৪৩ অপরাহ্ণ

ঋষি এখন বাকিংহাম প্যালেসে

আপডেট টাইম : অক্টোবর ২৫, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

ডেস্ক:: আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত হতে বাকিংহাম প্যালেসে পৌঁছেছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টার পর বাকিংহাম প্যালেসে যান তিনি। ব্রিটেনের রাজপ্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করবেন ঋষি সুনাক।

বাকিংহাম প্যালেসের ১৮৪৪ কক্ষে রাজা তৃতীয় চার্লসের সাথে ঋষি সুনাকের বৈঠক শুরু হয়েছে। ব্রিটিশ রাজা চার্লস কনজারভেটিভ এই নেতাকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করবেন। প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ার পরপরই রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের প্রস্তাব পাবেন ঋষি।

শেয়ার করুন