ডেস্ক রিপোর্ট
৯ জুন ২০২২, ১০:৩২ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সিলেট চেম্বারের সাবেক পরিচালক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরী কমিটির সদস্য, রোটারিয়ান পিপি, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আহমদ চৌধুরী (মাকুম) এর মৃত্যুতে মৃত্যুতে রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের শোক প্রকাশ।
সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের কার্যকরী কমিটির সভাপতি মোনায়েম খাঁন বাবুলকে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমন বৃহস্পতিবার (০৯ জুন) এক বিবৃতিতে শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, মাসুদ আহমদ চৌধুরী (মাকুম) আজ (বৃহস্পতিবার, ০৯ জুন) দুপুরে নগরীর পীরমহল্লার একটি মাদ্রাসায় এতিম বাচ্চাদের খাবার পরিবেশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হসপিটালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে তিনি ইন্তেকাল করেন।