ডেস্ক রিপোর্ট

৩১ মে ২০২২, ১২:২৫ অপরাহ্ণ

৪ থেকে ১০ জুন দেশব্যাপী বুস্টার ডোজ ক্যাম্পেইন

আপডেট টাইম : মে ৩১, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দেশব্যাপী করোনোভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ৪ থেকে ১০ জুন এই সাত দিনের যেকোনও দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে।

আজ মঙ্গলবার (৩১ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

এতে বলা হয়, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

এ ছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদফতর।

শেয়ার করুন