ডেস্ক রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ৮:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আইপিএলের এবারের আসরে দুই দলের শুরুটা হয়েছে পুরোপুরি দুই রকম। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স যেখানে জিতেছে বোলারদের কল্যাণে, সেখানে পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ডুবিয়েছে তাদের বোলাররাই।
প্রথম ম্যাচে বিপরীতমুখী ফলাফল পাওয়ার পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কলকাতা ও ব্যাঙ্গালুরু। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে কলকাতাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি।
আগের ম্যাচ হারলেও নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি ব্যাঙ্গালুরু। অন্যদিকে তরুণ পেসার শিভাম মাভির জায়গায় নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদিকে দলে নিয়েছে কলকাতা।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেঙ্কটেশ আয়ার, আজিঙ্কা রাহানে, শ্রেয়াশ আয়ার (অধিনায়ক), নিতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), উমেষ যাদব, টিম সাউদি এবং বরুন চক্রবর্তী।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, বিরাট কোহলি, ডেভিড উইলি, ভানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপ।