ডেস্ক রিপোর্ট

২৮ মার্চ ২০২২, ৯:১৪ অপরাহ্ণ

হরতালে দেশবাসীর পুঞ্জীভূত ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ হয়েছে

আপডেট টাইম : মার্চ ২৮, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাম জোটের ডাকা দেশব্যাপী আজকের হরতালে পুলিশের উসকানি এবং ছাত্রলীগ ও যুবলীগসহ সরকারি দলের সহিংস তৎপরতা উপেক্ষা করে হরতালে মানুষ যে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে তা বর্তমান সরকার ও মুনাফাখোর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দেশবাসীর পুঞ্জীভূত ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক। তিনি বাম জোটের গণদাবির হরতালের সমর্থনকারীদের জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, পুরানা পল্টন মোড়ে হরতালের শেষ দিকে জোটের সমন্বয়কের বক্তব্যের পূর্বমুহুর্তে কোনরুপ উসকানি ছাড়াই পুলিশ নেতা কর্মীদের উপর একটানা জলকামান নিক্ষেপ করে, টিয়ায়গ্যাস নিক্ষেপ করে,সাউণ্ড গ্রেনেড ছোডে , লাঠিচার্জ করে।এই সময় জোটের কেন্দ্রীয় নেতা গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়াসহ ২০ জনের বেশী নেতা কর্মী আহত হয়। কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

পুরানা পল্টনে পুলিশী হামলা আক্রমণের পর পুরানা পল্টনে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিং এ জোটের সমন্বয়ক সাইফুল হক ঢাকা মহানগরসহ দেশব্যাপী জোটের নেতা কর্মীদের হামলা আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন এসব সন্ত্রাসী ঘটনার পুলিশসহ সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।

তিনি বাম জোটের হরতালে যেসব দল ও সংগঠন সমর্থন দিয়েছেন, রাজপথে ছিলেন সবাইকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন দেশ ও মানুষকে রক্ষায় রাজপথের এই ঐক্য আগামীদিনে আরও সংহত ও জোরদার করতে হবে।

তিনি জানান সারাদেশে আজ হরতালে শতাধিক নেতা কর্মী আহত হয়েছেন , গ্রেফতার হয়েছেন ৩০ জন নেতা কর্মী।

পুলিশ ও সরকারি দলের হামলা আক্রমণের প্রতিবাদে আগামীকাল ২৯ মার্চ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন