ডেস্ক রিপোর্ট

২৪ মার্চ ২০২২, ৫:৫৯ অপরাহ্ণ

প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে রোমানিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট টাইম : মার্চ ২৪, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রোমানিয়ার রাষ্ট্রদূত মিজ দানিয়ালা মারিয়ানা সেজোনোভ তানি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী ও রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক সই, কর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশি কর্মীদের জন্য রোমানিয়ায় অধিক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যেকোন ধরণের অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিতকরণসহ রোমানিয়ার শ্রমবাজার নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহিদুল আলম এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

শেয়ার করুন