ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২২, ৯:১২ অপরাহ্ণ

সাহাবু্দ্দীন আহমদের কখনও রাজনৈতিক উচ্চাভিলাস ছিল না: ইনু

আপডেট টাইম : মার্চ ১৯, ২০২২ ৯:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাষ্ট্রক্ষমতার শীর্ষপদে থাকার পরও সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের রাজনৈতিক উচ্চাভিলাস ছিল না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার সকালে সাহাবুদ্দীন আহমদের প্রয়াণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ক্ষমতার শীর্ষে আরোহন করার পরও তার মধ্যে কখনও রাজনৈতিক উচ্চাভিলাস ছিল না। সামরিক শাসক এরশাদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করে তিনি দেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করেছিলেন।

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সামরিক শাসনের ধারাবাহিকতা থেকে গণতন্ত্রের উত্থানে, সাংবিধানিক ধারা প্রতিষ্ঠায় তিনি সেদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

নব্বইয়ের দশকে হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে দেশের রাজনীতি যখন উত্তাল, সেই প্রেক্ষাপটে উপরাষ্ট্রপতির দায়িত্ব পান সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। বামপন্থিদের আন্দোলনও তখন তুঙ্গে। সেই সময়েই সাহাবুদ্দীন আহমদের সঙ্গে পরিচয় হয় ইনুর।

ইনু বলেন, সৎ মানুষ হিসেবে বিচারাঙ্গণে তার সুনাম রয়েছে। তিনি বেশি কথা বলতেন না। কিন্তু যা বলতেন, তা তিনি করতেন। তার মেরুদণ্ড অত্যন্ত সোজা ছিল।

২০০১ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক মহলে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের সমালোচনাও রয়েছে।

এ প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, তুলনামূলকভাবে ৯১ ও ৯৬ সালের নির্বাচন আমরা বেশি গ্রহণযোগ্য বলছি। ২০০১ সালের নির্বাচনে নানা হস্তক্ষেপের পরেও বলতে পারি, ওই নির্বাচনটাও গ্রহণযোগ্য ছিল।

শেয়ার করুন