ডেস্ক রিপোর্ট

১৩ মার্চ ২০২২, ১০:১৬ অপরাহ্ণ

গাইবান্ধায় শতবর্ষী পুকুর ভরাট করার নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেরা

আপডেট টাইম : মার্চ ১৩, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা পরিষদের শতবর্ষী পুকুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধার বিশিষ্টজনেরা।

গাইবান্ধা জেলার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, গাইবান্ধা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা পরিষদের শতবর্ষী পুকুর, যা শতবছর ধরে শহরের পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। হঠাৎ করে বেআইনিভাবে জেলা পরিষদ কতৃপক্ষ সেই পুকুর ভরাট করা শুরু করলে সর্বমহল থেকে প্রতিবাদ জানানো হয় এবং ‘বেলা’ কতৃক উচ্চ আদালতের রীট করা হয়। পরবর্তীতে আদালত নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য গত কয়েকদিন থেকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কতৃপক্ষ আবার পুকুর ভরাটের কাজ করছে। জেলা পরিষদের এই বেআইনি জনস্বার্থ বিরোধী কাজ বন্ধ করাসহ দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন নিম্ন স্বাক্ষরকারী নেতৃবৃন্দ।
১। আমিনুল ইসলাম গোলাপ, সদস্য,পলিট ব্যুরো, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি।
২। জিয়াউল হক জনি,সাধারন সম্পাদক জাসদ।
৩। আহসানুল হাবীব সাঈদ,আহবায়ক, বাসদ (মার্কসবাদী)
৪। মনজুর আলম মিঠু,সদস্যসচিব, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন।
৫। গোলাম রব্বানী,আহবায়ক, বাসদ।
৬। মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারন সম্পাদক, সিপিবি।
৭। এডভোকেট মোস্তাফা মনিরুজ্জামান,সভাপতি, কৃষক-শ্রমিক-জনতালীগ।
৮। রেবতী বর্ম্মন,সভাপতি, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী)
৯। প্রনব চৌধুরী, সভাপতি, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি।
১০। ওয়াজিউর রহমান র্যাফেল, সভাপতি, পরিবেশ আন্দোলন।
১১। জহুরুল কাইয়ুম, সভাপতি,উদীচী।
১২। এডভোকেট সিরাজুল ইসলাম বাবু,সাধারন সম্পাদক, জেলা বার এসোশিয়েসন।
১৩। এডভোকেট আশরাফ, সভাপতি,ব্রম্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রিয় কমিটি।
১৪। জি এম চৌধুরী মিঠু, সাবেক প্যানেল মেয়র।
১৫। রোকেয়া খাতুন, সভাপতি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।
১৬। গোলাম রব্বানী মুসা, আদিবাসী-বাংগালী সংহতি পরিষদ।
১৭। সহিদুল ইসলাম, সমাজকর্মী।
১৮। নিলুফার ইয়াসমিন শিল্পী, সাধারন সম্পাদক, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।
১৯। ইসরাত জাহান লিপি,আহবায়ক, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
২০। মোছাঃ রুনা খাতুন, সাধারন সম্পাদক, নারী আন্দোলন।
২১। আহাদুজ্জামান, শিক্ষক।

শেয়ার করুন