ডেস্ক রিপোর্ট
৭ ফেব্রুয়ারি ২০২২, ৬:৩৯ অপরাহ্ণ
রংপুর প্রতিনিধি:: আনোয়ার হোসেন বাবলুকে আহ্বায়ক এবং আহসানুল আরেফিন তিতুকে সদস্যসচিব করে ৬ সদস্যবিশিষ্ট বাসদ(মার্কসবাদী)’র রংপুর জেলা কমিটি গঠন করা হয়েছে । গত ০৬ ফেব্রুয়ারি ২০২২ বাসদ (মার্কসবাদী), রংপুর জেলার সদস্য, আবেদনকারী সদস্য এবং অগ্রসর কর্মী -সংগঠকদের বৈঠক পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এই কমিটি গঠন করা হয়।
জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানস নন্দী,সদস্যসচিব মাসুদ রানা।
বৈঠক শেষে আনোয়ার হোসেন বাবলুকে আহ্বায়ক এবং আহসানুল আরেফিন তিতুকে সদস্যসচিব করে ৬ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন-এ্যাডভোকেট কামরুন্নাহার খানম শিখা, শাহিদুল ইসলাম সুমন, সুরেশ বাসফোর, সাজু বাসফোর প্রমূখ।