ডেস্ক রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২২, ৩:০২ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী আর নেই।
রোববার (৩০ জানুয়ারি) রাতের প্রথম প্রহর ১২.২০ মিনিটে তিনি নগরীর বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ অধিকারবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ ইকবাল আহমদ চৌধুরী জাতীয় যক্ষা নিরোধ সমিতি. সিলেট এর সভাপতি, সিলেট ডায়াবেটিক সমিতি, সিলেট হার্ট ফাউন্ডেশন ও জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি কার্যকরি কমিটির সহ-সভাপতি সহ অসংখ্য সেবামূলক প্রতিষ্টানের সাথে সংশ্লিষ্ট ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৫ বছর। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২ ছেলে সন্তানের জনক ছিলেন। তাঁর স্ত্রী ও ২ ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগে। বর্তমানে ইকবাল আহমদ চৌধুরীর দুই পুত্রবধূ এবং দুই ছেলের দুই সন্তান রয়েছেন। এছাড়া তিনি আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষিসহ অগণিত গুনগাহী রেখে গেছেন।
সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এম. এ. আহবাব, সাধারণ সম্পাদক লোকমান আহমদ ও কোষাধ্যক্ষ এম.এ.মান্নান গভীর শোক জানিয়েছেন।