ডেস্ক রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২২, ১১:৪৮ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি-এর মহাসচিব জনাব খন্দকার এনায়েত উল্যাহ এর পক্ষ থেকে সিলেটে চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি ২০২২) বিকেল ৪ টায় সিলেটের পাঠানটুলাস্থ তারাপুর চা বাগানের শতাধিক শ্রমিকদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি-এর সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউল কবীর (পলাশ), এনা ট্রান্সপোর্ট-এর জিএম আতিকুল বলম, সিলেট-সুনামগঞ্জ মিনিবাস মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান জেলা মালিক সমিতির দপ্তর সম্পাদক আব্দুর রকিন, আব্দুস শহিদ। এনা ট্রান্সপোর্ট এর চিফ একাউনটেন্ড রাকিবুর রহমান, গাবতলী সেকশন জিএম আনিসুর রহমান, সিলেট মটর মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কাশেম , বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, তারাপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি চৈতন মুদি, নিপা মুদি প্রমুখ।