ডেস্ক রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২২, ১১:৫৫ অপরাহ্ণ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলা একাদশ সম্মেলনের কাউন্সিলে অধিবেশনে সর্বসম্মতিক্রমে কমরেড ডাঃ মনোজ দাশকে সভাপতি, কমরেড এস এ রশীদকে সাধারণ সম্পাদক ও কমরেড আব্দুল হান্নানকে সহ-সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
‘বিকল্প গড়, দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনে সামিল হও’ শীর্ষক স্লোগানে আজ শুক্রবার (২৮ জানুয়ারি) খুলনা প্রেস ক্লাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলা একাদশ সম্মেলনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাত জহির চন্দন।
কমিটির সম্পাদকমন্ডলীর সদস্যরা হলেন কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড এড. এম এম রুহুল আমিন, কমরেড এড. চিত্তরঞ্জন গোলদার, কমরেড কিশোর রায়, কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড অশোক বিশ্বাস।
অন্যান্য সদস্যরা হলেন কমরেড অরুণা চৌধুরী, কমরেড নিতাই গাইন, কমরেড সমীরণ গোলদার, কমরেড সুখেন রায়, কমরেড মনজ বিশ্বাস, কমরেড ফরহাদ নাজিম, কমরেড কিংশুক রায়, কমরেড মিজানুর রহমান স্বপন, কমরেড শাহিনা আক্তার, কমরেড আব্দুল হালিম, কমরেড এড. নিত্যানন্দ ঢালী, কমরেড এড. প্রীতিশ মন্ডল, কমরেড এস এম চন্দন, কমরেড গাজী আফজাল, কমরেড অসীম বাগচি।
নবনির্বাচিত কমিটি আগামী ৪ বছর সমাজ পরিবর্তনের লক্ষ্যে পার্টির সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করে এগিয়ে নিয়ে যাবে।