ডেস্ক রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১০:১৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১৮তম কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে মুক্তা বাড়ৈকে সভাপতি করে এবং শোভন রহমান সাধারণ সম্পাদকে ১৯তম কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ১৮তম কেন্দ্রীয় কাউন্সিলের মধ্যে দিয়ে গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়।
বিকাল ৩ টায় রাজু ভাস্কর্যে কমিটি পরিচিতি উপলক্ষে ছাত্র সমাবেশ হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে পরবর্তীতে টিএসসি অডিটোরিয়ামে স্থানান্তরিত করা হয়।

কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এর সঞ্চালনায় ছাত্র সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডাকসু’র সাবেক সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেদ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইমরান হাবিব রুমন, সাবেক সভাপতি, কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ, সদস্য সচীব শোভন রহমান প্রমুখ।
সমাবেশ শুরুর পূর্বে একটি সুসজ্জিত র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্যে সমাবেশ স্থলে এসে শেষ হয়।
কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, শাসকশ্রেণি আজ শিক্ষাধ্বংসের সকল প্রকার চক্রান্ত জারি রেখেছে। করোনা মহামারীকে অযুহাত হিসেবে দেখিয়ে সরকার আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল। বাণিজ্য মেলা চলছে, অথচ শিক্ষার্থীদেরকে বলছে অনলাইন ক্লাস করতে। দেশ ডিজিটাল হয়ে যাচ্ছে বলে সরকার প্রতিদিন চিৎকার করে, অথচ দেশের ইন্টারনেটের গতি সর্বনিম্ন। গণতন্ত্র আজ ভুলন্ঠিত। সামান্য ভোটও আর এই পুঁজিবাদী শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারছে না। আজকে ছাত্রদেরকে যেমন নিজেদের অধিকার আদায়ের জন্য সংগঠিত হতে হবে, একইসাথে গণতন্ত্রের সংগ্রামকেও জোরদার করতে হবে।
সভাপতির বক্তব্যে আল কাদেরী জয় বলেন, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা আমরা বুঝতে পারি, যখন দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ শিক্ষার্থীদের জীবনের বিনিময়েও পদ আকড়ে ধরে রাখতে চান। শাবিপ্রবি’র চলমান আন্দোলনের সাথে আমরা সর্বাত্মক সংহতি জানাই। সরকার যদি এই আন্দোলন দমনের চেষ্টা করে, দেশজুড়ে অপরাপর বামপন্থী সংগঠন ও শিক্ষার্থীদেরকে নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র-গণ আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশ শেষে বিগত ১১-১৪ ডিসেম্বর টিএসসি’র শহীদ মুনির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত ১৮তম কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে গঠিত ১৯তম কেন্দ্রীয় কমিটিকে পরিচয় করিয়ে দেন সভাপতি আল কাদেরী জয়। কমিটির সদস্যরা হলেন:
কমিটি :
সভাপতি: মুক্তা বাড়ৈ
সহ-সভাপতি: রায়হান উদ্দিন
সাধারণ সম্পাদক: শোভন রহমান
সাংগঠনিক সম্পাদক: রাজীব কান্তি রায়
দপ্তর সম্পাদক: অনিক কুমার দাস
অর্থ সম্পাদক: সুলতানা আক্তার
প্রচার ও প্রকাশনা সম্পাদক: সুহাইল আহমেদ শুভ
স্কুল সম্পাদক: ঋজু লক্ষ্মী অবরোধ
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: সুস্মিতা মরিয়ম