ডেস্ক রিপোর্ট

২২ জানুয়ারি ২০২২, ৪:৩৪ অপরাহ্ণ

শাবির আন্দোলনে সংহতি জানিয়ে দক্ষিণ সুরমায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

আপডেট টাইম : জানুয়ারি ২২, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদ কর্তৃক আজ শনিবার সকাল ১২টা সময় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অপসারণের দাবি ও চলমান আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মিজু আহমদ এবং উপস্থাপন করেন সহ-সাধারণ সম্পাদক আমিনা আক্তার খাদিজা।

বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহ-সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওসার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলার সাংস্কৃতিক সম্পাদক রুহি আরাফাত শোভা, স্কুল বিষয়ক সম্পাদক কাকুলী রানি দাস, সৌরভী আক্তার ইমা প্রমুখ।

বক্তারা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যুক্তিক দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আনন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছে।এবং সরকারের প্রতিদাবি জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির দূত অপসারণ পদক্ষেপ গ্রহণ করা।

শেয়ার করুন