ডেস্ক রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১:১৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার ১৪ তম সম্মেলনের মাধ্যমে তানজিলা ইসলাম ঋতু কে সভাপতি ও রিফা সাজিদা কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস, বাকৃবিতে পূর্নাঙ্গ রেলস্টেশন চালু, সপ্তাহে ৭ দিন লাইব্রেরি খোলাসহ ৯ দফা দাবিতে বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার ১৪ তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকাল ৩.৩০ টায় বিজয় একাত্তর পাদদেশে সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অজিত দাস।
বিজয় একাত্তর থেকে উদ্বোধনী র্যালি শুরু হয় এবং র্যালি কেআর মার্কেট হয়ে টিএসসি এবং জব্বারের মোড় ঘুরে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। মুক্তমঞ্চে আলোচনা সভা শুরু হয় বিকাল ৪.০০ টায়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি গৌতম করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রেমানন্দ দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বত্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ জয়দীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার স্কুল বিষয়ক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তানজিলা ইসলাম ঋতু এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রিফা সাজিদা।
বক্তারা শিক্ষার বেসরকারিকরণ, বানিজ্যিকরণের বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রাম অব্যহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সাথে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ সহ ৯ দফা দাবি এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গৌরবময় সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। শিক্ষা, সংস্কৃতি ও মনুষত্ব্য রক্ষার সংগ্রামে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি গৌতম কর ২১ সদস্যের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
আলোচনা সভার পর বিকাল ৫.৩০ টায় সাংস্কৃতিক পরিবেশনা করেন “চারণ সাংস্কৃতিক কেন্দ্র”-এর সংগঠকরা। গান, কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।
নবনিযুক্ত পূর্ণাঙ্গ কমিটি :
• সভাপতি: তানজিলা ইসলাম ঋতু (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ; লেভেল ৪)
• সহ-সভাপতি:
১.পৃথ্বিরাজ দাশ (পশুপালন অনুষদ ; মাস্টার্স)
২.হায়মা হায়দার আশা (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ; লেভেল ৪)
৩.গোবিন্দ চন্দ্র দাস ( কৃষি অনুষদ ; লেভেল ৪)
• সাধারণ সম্পাদক: রিফা সাজিদা (মাৎসবিজ্ঞান অনুষদ ; লেভেল ৪)
• সাংগঠনিক সম্পাদক: সঞ্জয় রায় (কৃষি অনুষদ ; লেভেল ৩)
• সহ-সম্পাদক:
১.নিত্যানন্দ দাস (মাৎসবিজ্ঞান অনুষদ ; মাস্টার্স)
২.মো:আবদুল্লাহ আল আসিফ (কৃষি অনুষদ ; লেভেল ৪)
• দপ্তর সম্পাদক: সাজেদুল ইসলাম শুভ (কৃষি অনুষদ ; লেভেল ৩)
• অর্থ সম্পাদক: ফারাহ মাহজাবিন (কৃষি অনুষদ ; লেভেল ৪)
• প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: তন্ময় মোদক (পশুপালন অনুষদ ; লেভেল ৩)
• স্কুল বিষয়ক সম্পাদক: মাহবুবা আক্তার নাবিলা (কৃষি অনুষদ ; লেভেল ২)
• গ্রন্থাগার বিষয়ক সম্পাদক: অর্নব দাস (পশুপালন অনুষদ ; লেভেল ২)
• সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: অসীম চাকমা (মাৎসবিজ্ঞান অনুষদ ; লেভেল ৩)
• ক্রীড়া বিষয়ক সম্পাদক: লাবু হক (ভেটেরিনারি অনুষদ ; লেভেল ৩)
• বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: উত্তম বালা ( কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ ; লেভেল ৩)
• সদস্য :
১. সাব্বির আহমেদ ( কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ ; মাস্টার্স)
২. মিঠুন বৈরাগী (ভেটেরিনারি অনুষদ; মাস্টার্স)
৩. আখতারুজ্জামান শেখ অভি (ভেটেরিনারি অনুষদ; মাস্টার্স)
৪. সৌমিত্র তরফদার ( কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ ; মাস্টার্স)
৫. অনুপম রায় (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ; লেভেল ৪)