ডেস্ক রিপোর্ট

৮ অক্টোবর ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ

চবি ছাত্র ফ্রন্টের নেতৃত্বে জেরিন ও ঋজু

আপডেট টাইম : অক্টোবর ৮, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১৬তম কাউন্সিলে ইসরাত হক জেরিনকে আহবায়ক ও ঋজু লক্ষ্মী অবরোধকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার (০৮ অক্টোবর) সকাল ১১টা থেকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে সংগঠন কার্যালয়ে এই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক শোভন রহমান এবং নগর কমিটির সভাপতি রায়হান উদ্দিন।

কাউন্সিল সভা থেকে ইসরাত হক জেরিনকে আহবায়ক ও ঋজু লক্ষ্মী অবরোধকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দেবরঞ্জন দেব, শাহনাজ মুন্নী, শাহ মোহাম্মদ শাহীন।

সভায় বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্রদের অধিকার ও দাবি আদায়ের বিপ্লবী ছাত্র সংগঠন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার জন্মলগ্ন থেকেই শিক্ষার বিভিন্ন সংকট ও ছাত্রদের সার্বিক সমস্যায় সামনে থেকে নেতৃত্ব দেয়ার মাধ্যমে তার মহান দায়িত্ব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় শাখার এই নতুন নেতৃত্ব আগামী সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসন-পরিবহণ সংকট, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়সহ সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণে সামনে থেকে নেতৃত্ব দেয়ার মাধ্যমে তার লড়াই ও সংগ্রাম জারি রাখবে।

শেয়ার করুন