ডেস্ক রিপোর্ট
৭ জানুয়ারি ২০২২, ৯:৫৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক মহিলা ফোরামের দ্বিতীয় কেন্দ্রীয় কাউন্সিলে প্রকৌশলী শম্পা বসুকে সভাপতি, অ্যাডভোকেট দিলরুবা নূরীকে সাধারণ সম্পাদক ও ডাক্তার মনীষা চক্রবর্ত্তীকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (৭ জানুয়ারি ২০২২) বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের দ্বিতীয় কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে নারী সমাবেশে এই কমিটি পরিচয় করে দেওয়া হয়।

মহিলা ফোরামের নব-নির্বাচিত কমিটির নিম্নরুপ :
সভাপতিঃ প্রকৌশলী শম্পা বসু
সহ-সভাপতিঃ দিপালী রানী
’’ মাহমুদা হোসেন
সাধারণ সম্পাদকঃ এডভোকেট দিলরুবা নূরী
সাংগঠনিক সম্পাদকঃ ডাক্তার মনীষা চক্রবর্ত্তী
দপ্তর সম্পাদকঃ রুখশানা আফরোজ আশা
অর্থ সম্পাদকঃ কোহিনুর আক্তার কণা
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ শিপ্রা মন্ডল
ক্রীড়া সম্পাদকঃ সালমা আক্তার কলি
সদস্যঃ
১। মুক্তা বিশ্বাস
২। ইসরাত জাহান লিপি
৩। মাফিয়া বেগম
৪। আফরোজা বেগম
৫। সেলিনা কণা
৬। কাজল রায়
৭। কিবরিয়া হোসেন
৮। রুবিনা খাতুন
৯। বিপাশা দাশগুপ্ত
উপদেষ্টা পরিষদঃ
১। রওশন আরা রুশো
২। সুফিয়া চৌধুরী
৩। নূরজাহান ঝর্ণা
৪। বাসন্তী মালাকার
৫। সুরাইয়া বেগম
৬। শামছুন্নাহার জ্যোৎস্না

নারী নির্যাতন বন্ধ, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সংগঠনটির দ্বিতীয় কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। নারী সমাবেশের পূর্বে বিশ্ববিদ্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী, চা শ্রমিক ফেডারেশনের নেতা ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৪ নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্য চা শ্রমিক নেত্রী কাজল রায়, মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মনীষা চক্রবর্ত্তী ও রুখশানা আফরোজ আশা।
আরও পড়ুন : ‘নারী মুক্তির সবচেয়ে বড় বাধা পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা’