ডেস্ক রিপোর্ট
২ জানুয়ারি ২০২২, ১:৫৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সাভারে এনামুল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তুষার (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে (২ জানুয়ারি) রাজফুলবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে ।
নিহত এনামুল গাইবান্ধা জেলার বাসিন্দা রুহুলের ছেলে। অপরদিকে আটক তুষার নিহতের বন্ধু বলে জানা গেছে।
পরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি ।