ডেস্ক রিপোর্ট

২৪ ডিসেম্বর ২০২১, ৯:১৩ অপরাহ্ণ

দেশে করোনায় মৃত্যুর সঙ্গে বেড়েছে শনাক্তও

আপডেট টাইম : ডিসেম্বর ২৪, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক ::  মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪ জনে।

একই সময়ে নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৩৮২ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জনে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৬২৩টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৯৫ শতাংশ।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১টি। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন।

এর আগে বুধবার জানানো হয়েছিল, ২৪ ঘণ্টায় ৩৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। সে হিসেবে একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে ৩০ জনের। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। এর মধ্যে একজন চট্টগ্রামও অপরজন খুলনা বিভাগের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ।

ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ। এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে।

গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।

 

শেয়ার করুন