ডেস্ক রিপোর্ট

২১ ডিসেম্বর ২০২১, ৮:২৪ অপরাহ্ণ

শহীদজায়া বেগম মুশতারী শফী’র মৃত্যুতে বাসদ চট্টগ্রাম জেলার শোক

আপডেট টাইম : ডিসেম্বর ২১, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: শহীদজায়া, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রগতিশীল সামাজিক ও নাগরিক আন্দোলনের অন্যতম নেত্রী শহীদজায়া বেগম মুশতারী শফী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, চট্টগ্রাম জেলা।

বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয় এক সংবাদ বিবৃতিতে বলেন, চট্টগ্রামে নারী ও নাগরিক অধিকার আদায়ের আন্দোলন, ঘাতক দালাল নির্মূল কমিটিকে সংগঠিত করা, নারীদের জন্য সাময়িকী প্রকাশ সহ নানা সামাজিক ও অধিকার আদায়ের আন্দোলনে তাঁর ভূমিকা ও অবদান আমাদের জন্য স্মরণীয়। মুক্তিযুদ্ধের সময় বেগম মুশতারি শফীর স্বামী ও ছোটভাইকে পাকিস্তানি হানাদাররা নির্মমভাবে হত্যা করেছে। প্রিয়জনের এই মৃত্যু তাঁকে দমিয়ে দেয়নি, তিনি সেই স্মৃতিকে নিয়ে এসেছেন তাঁর লেখনীতে, মুতিযুদ্ধের সত্যিকার স্বপ্নকে বাস্তবায়নে বিভিন্ন প্রগতিশীল, রাজনৈতিক আন্দোলনে রেখেছেন অগ্রগামি ভূমিকা। তাঁর এই লড়াই আমাদের সামনের দিনের আন্দোলনগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বাসদ, চট্টগ্রাম জেলা তাঁর শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তাঁর সংগ্রামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, গতকাল ২০ ডিসেম্বর ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করেন এই বেগম রোকেয়া পদকপ্রাপ্ত নারীনেত্রী ও শব্দসৈনিক। তিনি কিডনি, রক্তে সংক্রমণ সহ নানা ধরণের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

শেয়ার করুন