ডেস্ক রিপোর্ট

১৯ ডিসেম্বর ২০২১, ৯:০৩ অপরাহ্ণ

বিজিবি দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার

আপডেট টাইম : ডিসেম্বর ১৯, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিজিবি দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফকে) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সীমান্তে ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আলম হোসেন ভারতের হিলি বিএসএফ ৬১ ক্যাম্প কমান্ডার সীতারামের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজিবি দিবসের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় সেখানে দুই বাহিনীর বেশ কিছু সৈনিক উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন জানান, আগামীকাল সোমবার বিজিবি ১২তম দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দুই বাহিনী যেন সুষ্ঠুভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, এ জন্য দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিনগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে বিজিবি-বিএসএফ। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে এ রেওয়াজ চলে আসছে।

শেয়ার করুন