ডেস্ক রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১২:১২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা শাখা’র কমিটি গঠন। শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ বিকেল ৪ ঘটিকায় উপজেলা বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাসদ কুড়িগ্রাম জেলা শাখার সদ্স্য ও সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কুড়িগ্রাম জেলা সভাপতি কমরেড আবুল বাশার মন্জু, বাসদ কুড়িগ্রাম জেলা সদস্য কমরেড জাহাঙ্গীর আলম।
সভায় সর্বসম্মতিক্রমে সাঈদ আখতার আমীনকে আহ্বায়ক ও নজরুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট বাসদ উলিপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়