ডেস্ক রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সিলেট চেম্বারের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ রোববার (২৮ নভেম্বর ২০২১) দুপুর ১২ টায় সিলেট চেম্বার মিলয়নায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো: সোয়েব।
মতবিনিময় সভায় সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের নব-নির্বাচিত কমিটির সভাপতি মোনায়েম খাঁন বাবুল ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মঞ্জু মিয়া, প্রধান উপদেষ্ঠা মামুন কিবরিয়া সুমন, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জাবের।
সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের নব-নির্বাচিত কমিটির সাংগঠনিং সম্পাদক আবু সুফিয়ান হীরা, প্রচার সম্পাদক মুহিবুর রহমান, সহ-সভাপতি শাহজান আহমদ, আক্তার হোসেন, সদস্য শাহীন আহমদ, আলহাজ্ব গোলজার মিয়া, আবুল মহসিন নাসির প্রমুখ।
মতবিনিময় সভায় সিলেট চেম্বারের নেতৃবৃন্দ সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের নব-নির্বাচিত ৪র্থ কার্যকরী কমিটিকে অভিনন্দন জানান।