ডেস্ক রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১০:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: মিরাজ উদ্দিনকে আহবায়ক ও প্রীতম বড়ুয়াকে সদস্য সচিব করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার ১২তম কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার ২৩ নভেম্বর’২১ বিকাল ৪টায় নগরীর সংগঠন কার্যালয়ে নগর শাখার ১২তম কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠনের লক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, সভাপতিত্ব করেন নগর কমিটির সভাপতি রায়হান উদ্দিন এবং সভা পরিচালনা করেন নগর কমিটির সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ।
সভায় শিক্ষার্থীদের শিক্ষার অধিকারের পাশাপাশি, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি, করোনাকালীন সকল প্রকার বেতন ফি মওকুফ, তেল-গ্যাসের বর্ধিত মূল্য কমিয়ে গণপরিবহনের বর্ধিত মূল্য কমানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মীসভার মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর,২০২১- কমিটি পরিচিতি সভা ও ছাত্র সমাবেশের তারিখ নির্ধারন করা হয় এবং অতীতের ধারাবাহিকতায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার্থীদের অধিকার সম্পৃক্ত বিভিন্ন দাবিতে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।