ডেস্ক রিপোর্ট

১৯ নভেম্বর ২০২১, ৩:৫০ অপরাহ্ণ

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : নভেম্বর ১৯, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

কিশোরগঞ্জ প্রতিনিধি:: কিশোরগঞ্জের বাজিতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১৯ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার কৈলাগ ইউনিয়নের কৈলাগ ও রাহেলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন