ডেস্ক রিপোর্ট

১২ নভেম্বর ২০২১, ১:৪৩ অপরাহ্ণ

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুন: নিহত এক, আহত ৭

আপডেট টাইম : নভেম্বর ১২, ২০২১ ১:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি সাগর নন্দিনী-৩ নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে সুকানী কামরুল ইসলাম নিহত এবং ৭ জন কর্মচারী দগ্ধ হয়েছেন।

আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে জাহাজের ৮ জন কর্মচারী দগ্ধ হন। এর মধ্যে সুকানী কামরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজে বহনকৃত তেল দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

শেয়ার করুন