ডেস্ক রিপোর্ট

১১ নভেম্বর ২০২১, ১১:০৫ অপরাহ্ণ

ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস স্মরণে সিলেটে ছাত্র ইউনিয়নের আলোক প্রজ্জ্বলন

আপডেট টাইম : নভেম্বর ১১, ২০২১ ১১:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধিঃ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহবায়ক পাপ্পু সরকারের সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন কেএম আব্দুল্লাহ আল নিশাত, রাহাত আহমেদ, বিশাল দে বৃত্ত প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ। বক্তারা বেতিয়ারার বীর শহীদ এবং সম্মুখসমরে অংশগ্রহণকারী লড়াকু সৈনিকদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

মনীষা ওয়াহিদ তার বক্তব্যে বলেন, “মুক্তিযুদ্ধে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের লড়াকু যোদ্ধারা একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠার জন্য শ্রেষ্ঠতম সম্পদ জীবনকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করেন নাই। কিন্তু শহীদদের সেই স্বপ্নসাধ আজ স্বাধীনতার এতো বছর পরেও বিন্দুমাত্র পূর্ণ হয় নাই। আমরা আজও নব্য স্বৈরাচারী শোষকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লড়ে যাচ্ছি। রাজপথেই আমরা শহীদদের রক্তের ঋণ পরিশোধ করবো।”

সমাবেশ শেষে সকলে শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।

শেয়ার করুন