ডেস্ক রিপোর্ট

৫ নভেম্বর ২০২১, ১০:৪৯ অপরাহ্ণ

১২জন রক্তদাতাকে সন্মাননা দিল মানস ৮ নং ওয়ার্ড

আপডেট টাইম : নভেম্বর ৫, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মাদক নিরোধ সংস্থা মানস সিলেট জেলা ৮নং ওয়ার্ড কমিটির উদ্যোগে সিলেট বিভাগের ১২জন রক্তদাতা এবং রক্তসংগ্রাহককে সন্মাননা প্রদান করা হয়েছে।

মানস সিলেট জেলা ৮নং ওয়ার্ড কমিটির সভাপতি, ছড়াকার, কলামিস্ট প্রশান্ত লিটনের পরিচালনায় এবং সংগঠনের আয়োজনে রক্তদাতা এবং রক্তসংগ্রাহক সন্মাননা অনুস্টানের আয়োজন করা হয় গত ৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায়।

মদিনা মার্কেট রাইছ এন্ড স্পাইস এন্ড পার্ট হলে আয়োজিত এই অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানস ৮ নং ওয়ার্ড কমিটির প্রধান উপদেষ্টা দেবজ্যোতি মজুমদার রতন, বিশেষ অতিথি মানস সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মিহির মোহন, সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাছুম আহমেদ।

সাংবাদিক আশীষ দের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানস ৮ওয়ার্ড কমিটির সহ-সভাপতি মনোজ দত্ত মুন্না।

এছাড়া আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রশান্ত লিটন প্রশান্ত লিটন বলেন, রক্তদান এমন একটি মানবিক কাজ যে কাজে ধর্ম,বর্ণ,লিঙ্গ, রাজনৈতিক বৈসম্য কোনো কিছু স্থান পায়না। যারা রক্তদাতা বা রক্ত সংগ্রাহক তাদেরকে মানবতার দূত আখ্যা দিয়ে তিনি বলেন মানুষের জীবনে বিপদে যারা এগিয়ে আসেন সেই সব রক্তদাতাদের সন্মানিত করতে পেরে আমরা আজ নিজেরাই গর্বিত। ভবিষ্যতে আরো বড় পরিসরে রক্তদাতা এবং রক্তসংগ্রাহক সংগঠনদের সন্মননা দিয়ে উৎসাহিত করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, উপদেষ্টা সাহেদ আহমেদ, কার্যকরী কমিটির সদস্য দোলন এষ, পাপ্পু চন্দ, রাহুল সেন সৌরভ। সামাজ কর্মী দুলু ধর, রূপন দে, বৃষ্টি খান।

এবারের সন্মাননা অনুস্টানে মোট ১২জনকে সন্মাননা স্মারক প্রধান করা হয় তারা হলেন: রক্তদাতা কামাল আহমদ আম্বিয়া, খালেদুর রহমান, মিজান মোহাম্মদ, এ,কে শুভ, রাজিব দাস, মিনহাজ ফয়সল, প্রণব জ্যোতি পাল, আব্দুল মালেক সালেহ, এ এইছ চৌধুরী রাশেদ, মামুনুর রশীদ, সুমন তালুকদার, শরীফ আহমদ।

শেয়ার করুন