ডেস্ক রিপোর্ট

৮ নভেম্বর ২০২১, ২:৫৫ অপরাহ্ণ

মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

আপডেট টাইম : নভেম্বর ৮, ২০২১ ২:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি:: ডিজেল, কেরোসিন, ফানের্স অয়েল ও এলপিজি গ্যাসের মূল্য ও বাস, লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

আজ সোমবার, ০৮ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ সাত মাথায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত করেন বাম গণতান্রিক জোট বগুড়া জেলার অন্যতম নেতা, বাসদ বগুড়া জেলার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল।

বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী আব্দুর রশীদ, বাসদ জেলা সদস্য মাসুদ পারভেজ, অ্যাড.দিলরুবা নুরী। সমাবেশ সঞ্চালনা করেন শাহনেয়াজ খান পাপ্পু ।

সমাবেশের সভাপতি সাইফুজ্জামান টুটুল বলেন,“ সরকার ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধি করে আবারো প্রমাণ করলো লুটপাটই হলো তাদের উদ্দেশ্য। গত সাত বছর আন্তর্জাি বাজারে তেলের দাম কম ছিল কিন্তু সরকার তো তখন তেলের দাম কমায় নি। আর দুই মাস না যেতেই আন্তর্জাতিকভাবে মূল্য বৃদ্ধির দোহাই্ দিয়ে আবার; তারা দাম বাড়িয়ে দিল। এটি সরকারের গণ বিরোধী সিদ্ধান্ত। গত সাত বছরে যে ৪০হাজার কোটি টাকা লাভ করল তা আজ ভর্তুক্হি দিয়ে এই মূল্য বৃদ্ধি বন্ধ্ করা উচিত।”

জিনাতুল ইসলাম বলেন , “জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, পরিবহন মালিক সারা দেশে ধর্মঘট করল। তা মূল্য কমানোর জন্য নয় বরং পরিবহনের ভাড়্ াবৃদ্ধির জন্য এবং সরকার দাম সমন্বয়ের নামে বাস ভাড়াও বৃদ্ধি করে দিল।সরকার আর মালিক যে একই গাঁটছড়ায় বাঁধা তা আর খতিয়ে দেখতে হয় না। আজ এটা জণগণের কাছে সুস্পষ্ট।”

অন্যান্য নেতৃবৃন্দ্ বলেন , জ্বালানি তেলের; মূল্য বৃদ্ধি, বাসের ভাড়া বৃদ্ধি; দ্রব্য মূল্য বৃদ্ধিকে আরো ত্বরান্বিত করবে। মানুষ যখন দ্রব্য মূল্যের উদ্ধগতিতে হাঁসফাঁস করছে তখন আরেক দফা মূল্য বৃদ্ধি মানুষের জীবনকে অতীষ্ট করে তুলবে। মানুষের বেঁচে থাকাটা কঠিন থেকে আরো কঠিনতর হয়ে যাচ্ছে । একটা দেশের সরকার জণগণের উপর এই অত্যাচার করতে পারে না। নেতৃবৃন্দ জণগণকে সরকারের এই গনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।
বার্তা প্রেরক

শেয়ার করুন