ডেস্ক রিপোর্ট

২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:১৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ১৩ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল একটি ট্রেন। ট্রেনটি চাষাঢ়া রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পথে ছাদে থাকা অজ্ঞাতপরিচয় কিশোর ট্রেনের নিচে পড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরনে পোশাক দেখে ধারণা করা হচ্ছে হয়তো সে পথশিশু।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) এসআই হেদায়েত বলেন, অজ্ঞাতপরিচয় এক কিশোর ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ি করার সময় হয়তো কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের নিচে পড়ে মারা গেছে। নিহত কিশোরের পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, মরদেহ দেখে পরিচয় শনাক্ত করার কোনো উপায়ও নেই। মরদেহ উদ্ধার করে ঢাকা রেলওয়ে পুলিশে পাঠানো হয়েছে। সেইসঙ্গে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন