ডেস্ক রিপোর্ট

১৫ জুলাই ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে ‘রেড অ্যালার্ট’ জারি করল এফবিআই

আপডেট টাইম : জুলাই ১৫, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ বুধবার দিবাগত রাত ১টায মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম এই দুই পরাশক্তি। তবে এই হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ কেবল মাঠের ফুটবলে সীমাবদ্ধ নেই, দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও রাজনৈতিক উত্তেজনা মাথায় রেখে ‘রেড অ্যালার্ট জারি করেছে এফবিআই।

মার্কিন গোয়েন্দা সংস্থাটি মনে করছে, এটি এবারের বিশ্বকাপের হাই রিস্ক ম্যাচ। তাতেই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে।

দুই দেশের সমর্থকদের মধ্যকার ঐতিহাসিক সংঘাত ও চরম উত্তেজনার বিষয়টি বিবেচনায় রেখে আটলান্টা পুলিশ বিভাগ পুরো শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্টেডিয়াম এলাকা, বিনোদন কেন্দ্র এবং দর্শনার্থীদের জনাকীর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

এক বিবৃতিতে আটলান্টা পুলিশ জানায়, ‘ঐতিহাসিক এই সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আটলান্টা পুলিশ বিভাগের পক্ষ থেকে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করতে এবং বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে’

ইংল্যান্ড ও আর্জেন্টিনার এই তীব্র ফুটবল বৈরিতার নেপথ্যে রয়েছে ১৯৮২ সালের ঐতিহাসিক ফকল্যান্ড যুদ্ধ। মাত্র ৭৪ দিনের সেই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন সৈন্য, ২৫৫ জন ব্রিটিশ সেনা এবং ৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিলেন। আর্জেন্টিনা এই দ্বীপপুঞ্জকে লাসভিনাস নামে ডাকে এবং দুই দেশের মধ্যে এই অঞ্চলের সার্বভৌমত্ব নিয়ে বিরোধ এখনও চলমান।

এবারের আসরে শেষ ১৬-র ম্যাচে মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ড্রেসিংরুমে একটি গান গাইতে দেখা যায়, যেখানে এই ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের পাশাপাশি ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির উল্লেখ ছিল।

শেয়ার করুন