ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর ২০২১, ১২:৩৫ অপরাহ্ণ

জি-২০ শীর্ষ সম্মেলন শুরু আজ

আপডেট টাইম : অক্টোবর ৩০, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক::  বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশের সমন্বয়ে গঠিত জি-টোয়েন্টি সম্মেলন আজ শুরু হচ্ছে। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারি ইস্যু গুরুত্ব পাচ্ছে।

করোনা মহামারি শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি অংশগ্রহনের মাধ্যমে জি-টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকালই রোমে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত থাকবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে, এ সম্মেলনে অংশ নিচ্ছেন না জাপান, মেক্সিকো ও সৌদি আরবের রাষ্ট্রনেতারা।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তা দিতে জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিশ্বে যত কার্বন নিঃসরণ হয়, তার ৮০ শতাংশের জন্যই দায়ী জি-২০ভুক্ত দেশগুলো। বৈশ্বিক তাপমাত্রা কমাতে এ দেশগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণও। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্যারিস চুক্তি বাস্তবায়নের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করতে গ্লাসগোতে রবিবার থেকে শুরু হতে যাওয়া কপ-২৬-এর আগে এবারের জি-২০ সম্মেলনের দিকে তাকিয়ে থাকবেন অনেকেই।

 

শেয়ার করুন