ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২১, ৯:২২ অপরাহ্ণ

পাকিস্তানে নিষিদ্ধ ইসলামী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ নিহত

আপডেট টাইম : অক্টোবর ২৭, ২০২১ ৯:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামি গোষ্ঠীর হাজার হাজার সদস্য বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এতে পুলিশ এবং বিক্ষোভকারী— উভয় পক্ষের হতাহত হয়েছে বলে জানিয়েছে নিষিদ্ধ ওই গোষ্ঠী।

বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাবে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সদস্যদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়েছে। পাঞ্জাবের গুজরানওয়ালা জেলার মহাসড়কে বিক্ষোভের সময় সংঘর্ষে পুলিশের অন্তত ৪ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৫৩ জন।

আহত পুলিশ সদস্যদের দু’টি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন।

এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আগামী ৬০ দিনের জন্য পাক রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।

পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র বার্তসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, টিএলপির কর্মীরা পুলিশের বিরুদ্ধে একে-৪৭, এসএমজি এবং পিস্তল ব্যবহার করেছেন। এ কারণেই পুলিশ বাহিনীতে হতাহতের পরিমাণ এত বেশি।

অন্যদিকে, পৃথক এক বিবৃতিতে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বলেছে, বুধবারের সংঘাতে তাদেরও বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন।

 

শেয়ার করুন