ডেস্ক রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১:০০ পূর্বাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :: বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং ১ম জেলা কমিটি পরিচিতি অনুষ্ঠিত।
শনিবার ১৬ অক্টোবর ২০২১, শনিবার সকাল ১১ টায় হবিগঞ্জ শহরের সুরবিতান ভবন হলে বিজ্ঞান আন্দোলন মঞ্চ জেলা সংগঠক সেঁজুতি সায়মা প্রাপ্তির সভাপতিত্বে এবং সংগঠক মো: আলিফ রায়হান এর সঞ্চালনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আলোচনা করেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী,বাসদ হবিগঞ্জ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমদ, মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন,আলেয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম দাশ, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (অব:) আলহাজ্ব মো: আবুল লেইছ, প্রধান শিক্ষক(অব:) গোপিকা রঞ্জন দাশ, হবিগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক আল-কাদেরী জয়। বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা সংগঠক রবিউল হাসান প্রান্তিক এবং প্রতিযোগীদের মধ্যে বক্তব্য রাখেন স্বর্ণ শ্রী রায় চৌধুরী, অদিতি সায়মা দীপ্তি প্রমূখ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা সমাজের সকল প্রকার কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে গড়ে উঠা এবং সমাজের সকল প্রকার অন্যায় অসংগতির বিরুদ্ধে বিজ্ঞান আন্দোলন মঞ্চকে আগামীতে আরও বেশি সংগঠিত হওয়া এবং দেশপ্রেম উদ্ভুদ্ধ হয়ে দেশ ও জনগণের সকল প্রকার ন্যায়সংগত আন্দোলনে অংশগ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে সেঁজুতি সায়মা প্রাপ্তিকে আহ্বায়ক এবং মোঃ আলিফ রায়হানকে সাধারণ সম্পাদক করে গঠিত ১৭ সদস্য বিশিষ্ট বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার ১ম কমিটি পরিচয় করিয়ে দেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক আল কাদেরী জয়।
কমিটির অন্যান্য সকল সদস্যগণ হলেন; অনিন্দ্য হাসান চৌধুরী, রবিউল হাসান প্রান্তিক, আজিজুর রহমান, মাসুমা রহমান, অদিতি সায়মা দীপ্তি, নিশাত তাসনিম তানহা, জান্নাতুল ফেরদৌস, সিনথিয়া জান্নাত, তামান্না, রিয়া, ইফাত রহমান তরী, শাহ নৌরিন জাহান নৌশি, নাহিদা ফেরদৌস ইভা, স্বর্ণশ্রী রায় চৌধুরী, জান্নাতুল ফেরদৌস তানিয়া।