ডেস্ক রিপোর্ট

১৫ অক্টোবর ২০২১, ১০:২৯ অপরাহ্ণ

কুমিল্লাসহ সারাদেশে পূজামন্ডপে হামলায় বাম জোটের মানববন্ধন ও সমাবেশ

আপডেট টাইম : অক্টোবর ১৫, ২০২১ ১০:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: কুমিল্লা, হাজীগঞ্জ, বাঁশখালী, হাতিয়াসহ দেশের বিভিন্ন পূজাম-পে হামলা, ভাংচুরসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে আজ ১৫ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সদস্যমিজানুর রহমান বাবু এবং সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, খুলনা জেলা সহ- সভাপতি শেখ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রহুল আমিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সদস্য আব্দুল করিম, কোহিনুর আক্তার কণা, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কিংশুক রায়, নীরজ রায়, অধ্যাপক সঞ্জয় কুমার সাহা, টিইউসি খুলনা মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, ইউসিএলবি খুলনা সদর থানা সদস্য ডলার মাহমুদ, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা সংগঠক আবু বক্কার সিদ্দিক, ফুলতলা সিপিবি নেতা মোফাচ্ছের আলম লেনিন, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি, উজ্জল বিশ্বাস, মানসুরা আক্তার জয়ী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, রিকসা-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নেতা হারুন অর রশীদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শুধুমাত্র কুমিল্লায় সাম্প্রদায়িক হামলা হয়েছে এমন নয়। অতীতেও এ ধরণের হামলা হয়েছে রামু, নাসিরনগর, সাঁথিয়া, বাঁশখালীসহ দেশের বিভিন্ন স্থানে। জনবিচ্ছিন্ন ও ফ্যাসিবাদী সরকার এসব ঘটনার বিচার করে শাস্তি দেয়নি। তারা হীনরাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই সাম্প্রদায়িক উন্মাদনাকে জিইয়ে রেখেছে। সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের নিশ্চয়তা বিধানে বার বার ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন অবৈধ সরকার। বক্তারা আরো বলেন, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, দ্রব্যমূল্য বৃদ্ধি, গণতন্ত্রহীনতায় জনগণ যখন সরকারের ওপর চরম ক্ষুব্ধ তখন অতীতের মতো জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য শাসকগোষ্ঠীর প্রশ্রয়ে লালিত-পালিত দুষ্টচক্র এহেন ষড়যন্ত্র-চক্রান্ত করছে।

শেয়ার করুন