ডেস্ক রিপোর্ট

১৭ অক্টোবর ২০২১, ৮:৩৩ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের, টস জিতে ফিল্ডিংয়ে

আপডেট টাইম : অক্টোবর ১৭, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হলো বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মোকাবিলা করছে টাইগাররা। সূচনায়ই টস ভাগ্য সহায় বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ। অর্থাৎ স্কটল্যান্ড প্রথমে ব্যাটিং করবে।

এই ম্যাচে পরিষ্কার ফেবারিট বাংলাদেশ। র‌্যাংকিং, শক্তিমত্তা বিচারেও অনেক এগিয়ে টাইগাররা। স্কটল্যান্ড টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ১৫ নম্বর, বাংলাদেশ সেখানে ৬।

তবে খেলাটা ছোট ফরমেটের বলেই আগাম ভবিষ্যদ্বাণী অনেক সময় করা যায় না। তার ওপর বিশ্বকাপ ম্যাচ, বড় মঞ্চের একটা আলাদা চাপ তো থাকছেই।

শেয়ার করুন