ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর ২০২১, ৪:৪২ অপরাহ্ণ

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় বাসের ছয় যাত্রী নিহত

আপডেট টাইম : অক্টোবর ১৬, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দিলে ৬ নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) দুপুর দুপুর আড়াইটার দিকে উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন,  ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজন মারা যান।

শেয়ার করুন