ডেস্ক রিপোর্ট

১৫ জুন ২০২১, ৭:০৪ অপরাহ্ণ

গার্ড অফ অনারে নারী ইউএনও’র বদলি প্রস্তাবনার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট টাইম : জুন ১৫, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গার্ড অফ অনারে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বদলি চেয়ে সংসদীয় কমিটির প্রস্তাবনা বাতিল এবং চলচিত্রশিল্পী পরিমনীকে ধর্ষণচেষ্টার সুষ্ঠু তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১৫ জুন ২০২১ বিকেল ৪ টায়, পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফাতেমা মেঘলার সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রীতিলতা ব্রিগেডের সমন্বয়ক সুমাইয়া সেতু। সভায় আরও বক্তব্য ̈ রাখেন প্রীতিলতা ব্রিগেডে সদস্য ̈ সাদিয়া ইমরোজ ইলা, রাইসা আমীন এবং লাভলী হক প্রমূখ ।

সভায় লাভলী হক বলেন, ইউএনও একটি রাষ্ট্রীয় পোস্ট, এই পদে দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবেন। তিনি কোন লিঙ্গের সেটা কোন বিষয় না। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই চার নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত। তাই রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় বিষয়টি মিলিয়ে না ফেলার জন ̈ আহব্বান জানান ।

তিনি আরো বলেন গার্ড অব অনার এবং জানাজা এক বিষয় নয় সেটা যদি আমরা বুঝে থাকি তাহলে গার্ড অব অনার যদি কোন নারী কর্মকর্তা দেন তাহলে কোন সমস্যা থাকার কথা নয় । সকল ধর্মের মানুষ এই দেশের ̄স্বাধীনতায় অবদান রেখেছেন । তাই ধর্মের নামে বিভাজন কোন ভাবেই কাম্ম ̈ নয় । সুষ্ঠ ভাবে এই দেশ পরিচালনায় নারী পুরুষ নির্বিশেষে অংশগ্রহন জরুরি । ধর্মীয় বক্তা আবু মোহাম্মদ আদনান নিখোজে তার স্ত্রীর ̄ মামলা না নেওয়ার বিষয়েও প্রতিবাদ জানান।

তিনি আরো বলেন আমাদেরকে এই ̧গুম, খুন এবং ধর্ষণের সংস্কৃতি চর্চা থেকে বেড়িয়ে এসে আলোচনা করতে হবে। আলোচনায় সব সমস্যার সমাধান সম্ভব।

সভায় সভাপতির বক্তব্যে ̈ সুমাইয়া সেতু বলেন, ̄স্বাধীনতার এতো বছর পরেও এই রাষ্ট্রের কোন নারী নিরাপদ নয়, সে যেই শ্রেনী পেশার হোক না কেনো। বিচারহীনতার সংস্কৃতির জন ̈ই এই সকল ঘটনা ঘটে।

বক্তারা বলেন যেই ধারাবাহিকতার শিকার চিত্র নায়িকা পরীমনি। এছাড়াও গার্ড অব অনারে নারী কর্মকর্তার বিকল্প চেয়ে প্রস্তাবনা আমাদের ̄স্বাধীন দেশের জন ̈ অবমাননাকর। অবিলম্বে এই প্রস্তাবনা বাতিলের দাবি জানাই ।

 

শেয়ার করুন