ডেস্ক রিপোর্ট

১০ অক্টোবর ২০২১, ১০:৩০ অপরাহ্ণ

ইয়েমেনে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৪

আপডেট টাইম : অক্টোবর ১০, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইয়েমেনের বন্দরনগরী এডেনে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে।

রবিবার এডেন নগরীর গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালেম আল সুক্রাত্রির গাড়িবহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে, হামলায় তাদের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।

সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র জানিয়েছেন আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এরমধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও একটি শিশু রয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন