ডেস্ক রিপোর্ট
৯ অক্টোবর ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ
মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, অসহযোগ আন্দোলনের অন্যতম কারিগর মহান মুক্তিযুদ্ধ ন্যাপ কমিউনিস্ট ছাত্র ইউনিয়ন বিশেষ গেড়িলা বাহিনীর কমান্ডার, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৪ তম প্রয়ান দিবসে মানিকগঞ্জে স্মৃতিচারণ ও স্মরণ সভা অনুষ্ঠিত।
“দুনিয়ার নিপীড়িত জনতা এক হও” ‘জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, মৃত্যুই সেখানে শেষ কথা নয়’ মেহনতী মানুষের সমাজ বদলের সংগ্রাম চলছে চলবে- এমন বিভিন্ন স্লোগান কে ধারণ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্মৃতিচারণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকেল ৪.০০ ঘটিকা থেকে সন্ধা ৬.০০ ঘটিকা পর্যন্ত মানিকগঞ্জ শহরস্থ রমজান আলী রোড সংলগ্ন পার্টির অস্থায়ী কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক মো আরশেদ আলী মাস্টার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, প্রবীণ কমরেড কৃষক নেতা, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড মো. সেতোয়ার হোসেন, বাংলাদেশ যুব ইউনিয়ন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, সিপিবি জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড খুশী মোহন দাস, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুর রাজ্জাক, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি এম আর লিটন, খেলাঘর নেত্রী রুমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড ফরহাদ তার নীতি আদর্শ ও রাজনৈতিক বিচক্ষণতায় তিনি সকল রাজনৈতিক মহলে তার ব্যাপক প্রভাব ছিলো। তিনি পার্টি কর্মীদের মধ্যে সমাজতন্ত্রের স্বপ্ন দেখাতেন,স্বপ্ন বুনতেন। তিনি ২০০০ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাষ্ট্র ক্ষমতায় আসবে অংক কষেই এমন স্বপ্ন দেখাতেন। বক্তারা আরও বলেন তিনি বেঁচে থাকলে সত্যিই তার স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা অনেক দূর আগাতে পারতাম। তার অকাল মত্যুতে পার্টি কমরেডসহ সমাজ রাষ্ট্রের অপুরনীয় ক্ষতি হয়েছে। আমরা তাকে এখন অনুকরন করতে পারবো না তবে অনুসরণ করতে পারবো। তাই তার স্বপ্নের সমাজতান্ত্রিক সোনার বাংলাদেশ বিনির্মানে আমরা সংগঠনকে নতুন করে সাজাতে চাই,শুন্য থেকে শুরু করতে চাই। মেহনতী মানুষের বিজয় হবেই হবে।