ডেস্ক রিপোর্ট
৩ অক্টোবর ২০২১, ১০:৫৫ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন(রেজিঃনং চট্ট-১৯৩৩) এর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ সোমবার বিকাল ৪.০০টার সময় সুরমা মার্কেট পয়েন্ট এ জমায়েত হতে মিছিল শুরু হয়ে জিন্দাবাজার হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ আনছার আলীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সিলেট জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট (NDF) সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া সাগর, তালতলা আঞ্চলিক কমিটির সহ সভাপতি মোঃ সাহাব উদ্দিন, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদিন।
বক্তারা বলেন ; হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, নিয়োগপত্র_পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্থবায়ন, গণতান্ত্রীক শ্রম আইন প্রণয়ন এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হোন।
করোনার অজুহাতে কাজ না দেয়া শ্রমিকদের পূর্ণ মজুরিসহ চাকরীতে পুনর্বহাল, বেকার শ্রমিকদের কাজ, খাদ্য,চিকিৎসা ও পর্যাপ্ত রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন।
মালিক, সরকার ও প্রশাসনের দালাল সুবিধাবাদীদের প্রত্যাখ্যান করে সৎ,সংগ্রামী, আপোষহীন শ্রেনিসচেতন নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।