ডেস্ক রিপোর্ট

২৩ সেপ্টেম্বর ২০২১, ৮:০৪ অপরাহ্ণ

অস্ত্রসহ গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্য আসিফ কারাগারে

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকারবিডি ডেস্ক:: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্রসহ নুর উদ্দিন ওরফে আসিফ (২১) নামের কিশোর গ্যাংয়ের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার দক্ষিণ খানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজ, ৯টি কিরিস উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার (পরিদর্শক তদন্ত) মো. রুহুল আলিন। গ্রেপ্তার নুর উদ্দিন উপজেলার মুরাদপুর গ্রামের গোলাম মওলার ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, গ্রেপ্তার নুর উদ্দিন ওরফে আসিফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

অধিকারবিডি/প্র.পা

শেয়ার করুন