ডেস্ক রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ১:০৩ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর সুবিদবাজার শাখার ম্যানেজার জনাব জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
রবিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এ বার্তায় জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ ও জেলা সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী এবং জাসদ মহানগর সভাপতি মিশফাক আহমদ মিশু শোক জানান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গতকাল শনিবার রাত আটটা পঁচিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার বাদ যোহর কানাইঘাট উপজেলার চতুল ঈদগাহ বাজারস্হ ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, এবং পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
জসিম উদ্দিন মৃত্যু কালে তিনি মা, স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মরহুমের ছোট ভাই মাসুক আহমদ প্রবাসে বিশিষ্ট ব্যবসায়ী এবং ছোট ভাই গিয়াস আহমদ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক।