ডেস্ক রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস স্মরণে ছাত্র সমাবেশে জাতীয় শিক্ষাক্রম ২০২১ স্থগিত, শিক্ষার বানিজ্যিকিকরণ-সম্প্রদায়িকিকরণ বন্ধ কর,শিক্ষাঙ্গনে সন্ত্রাস- দখলদারিত্ব রুখে দেওয়ার দাবিতে আজ ১৪ ফেব্রুয়ারি, বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির আহবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুস্মিতা মরিয়ম।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস, অর্থ সম্পাদক সুলতানা আক্তার। সমাবেশে শেষে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে কলা ভবন ঘুরে আবার রাজুতে এসে শেষ হয়।
সমাবেশ থেকে বক্তারা বলেন, ১৯৮৩ সালের এই দিনে ১৯৮৩ সালের এই দিনে মজিদ খান শিক্ষানীতির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ুব, কাঞ্চন, দিপালীসহ বেশ কয়েক জন শিক্ষার্থী। বর্তমানে একদলীয় শাসনব্যবস্থা চলছে।শাসকের চেহারা বদলেছে, কিন্তু চরিত্র বদলায়নি। সামরিক স্বৈরাচারের জায়গায় আজ বসেছে বেসামরিক স্বৈরাচার। এই সরকারের শিক্ষানীতিও এরশাদের শিক্ষানীতির পথেই হাঁটছে। শিক্ষা চলছে টাকা যার শিক্ষা তার এই নীতিতে। মৌলবাদী গোষ্ঠীকে তোষণ করে আওয়ামী লীগ সরকার পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ করেছে। শিক্ষার ব্যয় ক্রমাগত বাড়ছে, কমছে বাজেটে বরাদ্দ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কায়েম হয়েছে চূড়ান্ত প্রশাসনিক স্বৈরতন্ত্র।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অনতিবিলম্বে শিক্ষা বানিজ্যিকীকরণ, শিক্ষা সংকোচন, শিক্ষা সাম্প্রদায়িকীকরণের সকল নীতি পরিহার করে সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক একই ধারার শিক্ষানীতি প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সাথে স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে বেগবান করার জন্য ছাত্রসমাজ ও আপামর জনতার প্রতি আহবান জানিয়েছেন।