ডেস্ক রিপোর্ট

১২ সেপ্টেম্বর ২০২১, ২:২৯ অপরাহ্ণ

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা টুটুলের মৃতদেহ উদ্ধার

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২, ২০২১ ২:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা খাগড়াছড়ি জেলার  ইনচার্জ কমরেড জাহেদ আহমেদ টুটুলের মৃতদেহ উদ্ধার। আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকালে মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

কমরেড টুটুলের ঘনিষ্ঠজন এবং ব্যবসায়ী-সমাজকর্মী পলাশ চৌধুরী জানান, শনিবার দিনের বেলা জাহেদ আহমেদ টুটুল তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান। সন্ধ্যার দিকে নিজের মোটরসাইকেলে তিনি একা মাটিরাঙার উদ্দেশে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তার সহকর্মীরা চারদিকে খোঁজ করতে থাকেন।

তিনি জানান, রোববার সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়।

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা ডা. সুশান্ত বড়ুয়া জানান, খাগড়াছড়ি থেকে ফেরার পথে কমরেড জাহেদ আহমেদ টুটুল মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকায় একটি সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান।

তিনি জানান, কমরেড জাহেদ আহমেদ টুটুল্এর নিজ বাড়ীতে তাকে দাফন করা হবে। টুনি নামে কমরেড জাহেদ আহমেদ টুটুলের একটি মেয়ে রয়েছে বলে ডা. সুশান্ত বড়ুয়া জানান।

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম-এর সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী কমরেড জাহেদ আহমেদ টুটুল-এর আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কমরেড টুটুলের শোকাহত পরিবার ও বন্ধু-স্বজনসহ রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

 

শেয়ার করুন