ডেস্ক রিপোর্ট
৭ সেপ্টেম্বর ২০২১, ৯:২৮ অপরাহ্ণ
তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাদক (ইয়াবা) সেবনের দায়ে এক যুবকের ২০ দিনের কারাদণ্ড ও ৫ শত টাকা আর্থিক জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বানিয়াচং উপজেলার এক্সিকিউভি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি’র ভ্রাম্যমাণ আদালতে সোমবার ৬ (সেপ্টেম্বর) এই সাজা দেওয় হয়।
সাজা যুবক উপজেলা সদরের তকবাজখানী মহল্লার নেয়ামত উল্লার পুত্র তোফাজ্জল মিয়া (৪০)। সাজা পাওয়া যুবক তোফাজ্জল কে আজ হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।