ডেস্ক রিপোর্ট

৩১ আগস্ট ২০২১, ৭:৩৬ অপরাহ্ণ

চালের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে কৃষক ফ্রন্টের মিছিল

আপডেট টাইম : আগস্ট ৩১, ২০২১ ৭:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

জয়পুরহাট জেলা প্রতিনিধি:: চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনী জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ( ৩১ আগস্ট) বেলা ১১ টায় জয়পুরহাট জেলা শহরের চিনিকল রোডে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে পাঁচুরমোড়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখা।

জেলা ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সদস্য উৎপল দেবনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেতমজুর ও কৃষষ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ পারভেজ, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সদস্য সানোয়ার হোসেন, কৃষক ফ্রন্টের সদস্য সুন্দরী ওরাঁও প্রমূখ।
এছাড়াও সংহতি বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এম রশিদ।

বক্তারা বলেন, করোনা মহামারীতে মানুষের জীবন বাঁচানোর সংগ্রাম বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এর মধ্য মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির ফলে মরার উপর খাঁর ঘা। বাজার নিয়ে সিণ্ডিকেট করার মানে জনগণের পকেট কাটা হচ্ছে। কর্মহীন মানুষের জন্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরী করতে হবে। গ্রামীণ রেশনিং চালু করতে করতে।

 

শেয়ার করুন