ডেস্ক রিপোর্ট

৩০ আগস্ট ২০২১, ৯:৫০ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় হাজার ছাড়াল করোনায় মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ৩০, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের প্রকোপের মধ্যই অস্ট্রেলিয়ায় কোভিডে প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর আগাম পদক্ষেপ নেওয়ার জন্য অন্যান্য দেশের তুলনায় মোটে ১০০৩ জনের মৃত্যু দেখেছে অস্ট্রেলিয়া।

অন্যান্য উন্নত দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় কোভিডে মোট মৃত্যু কম হওয়ায় করোনাভাইরাস মোকাবিলায় অস্ট্রেলিয়ার এই সাফল্য এখন ঝুঁকির মুখে পড়েছে। ডেল্টার প্রকোপে দেশটিতে প্রাদুর্ভাব শুরুর পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ শনাক্ত হয়েছে সাম্প্রতিক দিনগুলোয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন মহামারি প্রকোপের সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে পড়েছে অস্ট্রেলিয়া। অন্যতম বৃহৎ শহর সিডনিতে সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি করোনাভাইরাস মোকাবেলার কৌশল এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে নতুন করে ৪ জনের মৃত্যু এবং ১ হাজার ২১৮ জনের কোভিড শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আরও বেশি মানুষ কোভিড টিকা নিলেও করোনায় মৃত্যু এবং শনাক্তের হার আগামী অক্টোবরে বেড়ে যাবে।

সিডনি, মেলবোর্ন এবং ক্যানবেরার মতো বড় বড় শহরে কোভিডের প্রকোপ বাড়ায় অস্ট্রেলিয়ার অর্ধেকের বেশি মানুষ লকডাউনে আছে।
অপরদিকে দীর্ঘমেয়াদী লকডাউন এবং টিকা দেওয়ার বাড়তে থাকায় দেশটিতে সবকিছু কখন সচল হবে তা নিয়ে বিতর্কও বাড়ছে।

শেয়ার করুন