ডেস্ক রিপোর্ট

২৭ আগস্ট ২০২১, ৭:০৬ অপরাহ্ণ

সিপিবি নেতা আফজালুর রহমানের মৃত্যু, সিপিবি’র শোক

আপডেট টাইম : আগস্ট ২৭, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রংপুর জেলা কমিটির সভাপতি বিশিষ্ট কৃষক নেতা, বীর মুক্তিযোদ্ধা, আজীবন বিপ্লবী কমরেড আফজালুর রহমান আর নেই। গতকাল ২৬ আগস্ট ২০২১, রাত ১১টায় ঢাকায় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।

কমরেড আফজালুর রহমানের মৃত্যুতে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক প্রকাশ করেন।

আজ ২৬ আগস্ট এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড আফজাল দীর্ঘদিন যাবত এ দেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। রংপুরসহ উত্তরবঙ্গে কৃষক আন্দোলন সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মেহনতি মানুষের মুক্তির লড়াইকে অগ্রসর করতে তিনি সমগ্র জীবন উৎসর্গ করেছেন। দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এ জন্য দেশবাসী
তাঁকে চিরদিন স্মরণ রাখবে।

সিপিবির নেতৃবৃন্দ কমরেড আফজালুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শেয়ার করুন